1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
‎লুটপাট-পাচারের টাকায় হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আব্দুল খালেক ‎ - A2Z Barta News
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম ভিন্ন সাজে সজ্জিত হয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন শৌলমারী ইউনিয়ন যুবদল ‎লুটপাট-পাচারের টাকায় হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আব্দুল খালেক ‎ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম উলিপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার  মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ রৌমারীতে ক্যাফে  সাজেক ভ্যালি শুভ উদ্বোধন

‎লুটপাট-পাচারের টাকায় হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: আব্দুল খালেক ‎

  • প্রকাশকাল রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ
‎লুটপাট-পাচারের টাকায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক।

‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উলিপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

‎আব্দুল খালেক বলেন, গণশত্রুতে পরিণত হয়ে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছেন। ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। লাখ লাখ কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে, পাচার করেছে। হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

‎তিনি বলেন, আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই। বাবার দেশ হিসেবে গর্ব করতেন হাসিনা, সেই বাবার মৃত্যুর মাসেই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখনো দেশের বিভিন্ন জায়গায় হাসিনার দোসররা ঘাপটি মেরে বসে আছে, তারা বিভিন্ন ধরনের প্রবাগান্ডা ছড়াচ্ছে।

‎আব্দুল খালেক আরও বলেন, দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করেছে। দেশের মানুষকে নানাভাবে দ্বিধাবিভক্ত করে আমাদের জাতীয় সংহতিকে দুর্বল করার নানামুখী অপতৎপরতা চালিয়েছে হাসিনা। ক্ষমতায় টিকে থাকতে গুম, খুন ও নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে মুক্তিকামী সাধারন মানুষের উপর।

‎জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন মন্ডল, দেওয়ান নুরে-চ্ছাবা স্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক হামিদুল ইসলাম, পূজা উদযাপন ফ্রন্ট জেলা শাখার সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা স্বপন প্রমুখ।

Originally posted 2025-10-30 15:14:30.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ