1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত - A2Z Barta News
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে ভূমি সেবা মেলার র‍্যালী ও আলোচনা অনুষ্ঠিত রৌমারীতে ভারতীয় মদ উদ্ধার করলো বিজিবি রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন উলিপুরে উপজেলা ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার রৌমারীতে বিএনপি’র নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন আজিজুর রহমান উলিপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন রৌমারীতে ভ্রাম্যমান আদালতে ঔষধের দোকানে জেল জরিমানা উলিপুরে  নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ মনোনয়ন পেয়ে চিলমারীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলহাজ্ব আজিজুর রহমান

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত

  • প্রকাশকাল রবিবার, ১০ মে, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#

রৌমারীতে রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় নারীকে পিটিয়ে আহত লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: রৌমারীতে বাড়ি থেকে বের হওয়া রাস্তা বন্ধ করতে বাধা দেওয়ায় মোছা. রাশেদা খাতুন (৩০)কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে মজনু মিয়ার বিরুদ্ধে।এঘটনায় রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন নির্যাতিত পরিবার। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ মাস্টার পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত জের ধরে মো. আবুল হোসেন মোল্লা এর বাড়ি থেকে বের হওয়া রাস্তাটি একই গ্রামের মজনু ও তার পরিবারের লোকজন বন্ধ করে দেওয়ার চেষ্টা করে।এসময় বাড়িতে কোন পুরুষ লোক না থাকায় আবুল হোসেন মোল্লার স্ত্রী রাশেদা খাতুন তাদেরকে রাস্তা বন্ধ করতে বাধা সৃষ্টি করে। এতে উভয় পক্ষে বাকবিতন্ডতার এক পর্যায়ে মজনু সহ তার লোকজন রাশেদাকে এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে। পরে আশপাশের লোকজন আহতকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে বর্তমানে চিকিৎসাধীনে রয়েছেন। এঘটনায় আবুল হোসেন মোল্লা বাদী হয়ে মজনু সহ ৫ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত মজনু মিয়া মারপিটের বিষয়টি অস্বীকার করেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Originally posted 2025-11-12 02:08:19.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ