1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
পবিত্র ঈদুল আযহা'র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু      - A2Z Barta News
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া শিক্ষার্থীর পাশে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার  নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে চোরাই গরু জবাই করার অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে রাজিবপুরে মোহনগঞ্জে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল  উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে শিয়াল ও কৃষকের মৃত্যু ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি শাহ্ আলম উলিপুরে উন্মুক্ত লটারীতে ওএমএস ও খাদ্য বান্ধব ডিলার নিয়োগ বেনাপোল পৌরসভার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে নিরাপদ পানি সচেতনতা ক্যাম্পেইন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ছাত্রকে বিজিবি এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু     

  • প্রকাশকাল মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু                                                   লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশবাসীসহ রৌমারী উপজেলার সর্বস্তরের সকলকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য -সচিব মোস্তাফিজুর রহমান রন্জু। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক বাণীতে এই শুভেচ্ছা জানান মোস্তাফিজুর রহমান রন্জু। বাণীতে মোস্তাফিজুর রহমান রন্জু বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ রৌমারী উপজেলার সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহা’র প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ