1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আ'লীগ রাজনীতি করে নিজের ও ভারতের জন্য- আব্দুস সালাম - A2Z Barta News
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন  বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারীতে ছিনতাইরের তিন দিনেও গ্রেফতার হয়নি কেউ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারী উপজেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ নেয়নি ওসি রৌমারীতে মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ      উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আ’লীগ রাজনীতি করে নিজের ও ভারতের জন্য- আব্দুস সালাম

  • প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম :
বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, আওয়ামীলীগের কাউয়া কাদের বলেছিল যদি পট পরিবর্তন হয় একরাতে ৫ লক্ষ লোক মারা যাবে, এবং যাইতো তাই। আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন জ্বলার কথা ছিল, বিএনপি’র নেতাকর্মীদের মনের আগুন। কিন্তু তারেক রহমানের এক নির্দেশে সারাদেশে বিএনপি’র সকল নেতাকর্মী বুকে পাথর দিয়ে শীতল হয়ে গিয়েছিল। এটাই হল বিএনপি। মাওলানা ভাষানী বলেছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এরা দেশটাকে লুটেপুটে খেয়ে ফেলবে। তারা দেশটাকেও খেয়ে ফেলছে, শেখ মুজিবকেও খেয়ে ফেলছে।

তিনি আরও বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে নিজের জন্য আর ভারতের জন্য। এদেশের মানুষ ভোট দিতে পারলে আওয়ামীলীগ ক্ষমতায় যেতে পারতো না। তাই ভোটের জন্য আমরা লড়াই করেছি। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ভোটের অধিকার অর্জন করেছি। আব্দুস সালাম আরও বলেন, আজকে অধিকার ফিরে পাওয়ার এই সরকারকে বসানো হয়েছে। আপনাকে লং টাইম ক্ষমতায় থাকার জন্য বসানো হয়নি। আপনাদের মাঝে যদি কেউ কেউ ক্ষমতার লিপ্সা বসে তাহলে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে দুরে সরান। না হলে ওই দু’একজনের জন্য আপনার সরকারের চরিত্র নষ্ট হয়ে যাবে। আপনার ওপর এখনও দেশবাসীর আস্থা আছে। নিরপেক্ষ থেকে একটি আয়োজন করেন। বিএনপি ক্ষমতায় যেতে চায় না। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃংখলা পরিস্থিতি উন্নতি, দ্রুত গণতান্ত্রীক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে সমাবেশের আয়োজন করে কুড়িগ্রাম জেলা বিএনপি। জনসভায় জেলা সদরসহ ৯ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Originally posted 2025-02-20 15:55:18.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ