1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন    রৌমারীতে জামায়াত কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ‎উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ‎ প্রতিহিংসা নয় আসুন সবাই বিএনপির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়-মোঃ রায়হনুল ইসলাম রাজু  উলিপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রৌমারীতে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মসজিদে দোয়া মাহফিল উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে         -উলিপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশকাল শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামীয় ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় দুই আসামীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গুনাইগাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫) ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খোকন (৩৫)। সাজু ওই ইউনিয়নের নাগদাহ এলাকার আব্দুল মজিদের ছেলে ও খোকন কাঠালবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে।

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Originally posted 2024-11-23 12:06:02.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ