1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন - A2Z Barta News
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি দেশবাসীসহ শৌলমারী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সদস্য  সাইফুল ইসলাম মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার বিশ্ববাসীসহ উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশিকুল ইসলাম সৈকত কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন বিশ্ববাসীসহ উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশিকুল ইসলাম সৈকত উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ‎ দেশবাসীসহ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিনহাজ উদ্দিন রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিলেন তারেক রহমান দেশবাসীসহ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কামরুজ্জামান বাবু

উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন

  • প্রকাশকাল মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম :
কুড়িগ্রামের উলিপুর শহরের যানজট নিরসনে একনেক কর্তৃক অনুমোদিত বিকল্প বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পৌর শহরের মসজিদুল হুদা মোড়ে উলিপুরের সর্বস্তরের মানুষের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তীব্র তাপদহ উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ব্যবসায়ী, পেশাজীবি ও শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীরা সড়কের দুই পাশে আধা কিলোমিটার ব্যাপী মানববন্ধন রচনা করে।
মানববন্ধনে উপজেলা বিএনপির আহবায়ক তারিক আবুল আলা চৌধুরী, সদস্য সচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের আমির অ্যাড. কামাল কবির লিটন, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ বিভিন্ন শ্রেণি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, যানজট নিরসনে সরকারের পক্ষ থেকে পৌরসভার ‘হ্যালিপ্যাড থেকে আমিন মোড়’ পর্যন্ত ৬৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩ দশমিক ২ কি.মি বাইপাস সড়ক নির্মানের জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়। যা একনেক কর্তৃক অনুমোদন করা হয়েছে। কিন্তু নানান জটিলতায় দীর্ঘদিন ধরে দরপত্র আহবান না করায় থমকে গেছে বাইপাস নির্মানের কাজ। এদিকে পৌর শহরে তীব্র যানজটের কারণে জরুরী মহুর্তে এ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসকে দাঁড়িয়ে থাকতে হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরও অপেক্ষা করতে হয়। কিছুদিন পূর্বে যানজটের কারণে এ্যাম্বুলেন্সেই এক শিশুর করুন মৃত্যু হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম থেকে চিলমারী বন্দর ও মাওলানা ভাষানী সেতুর সাথে দ্রুত যোগাযোগর অন্যতম মাধ্যম হচ্ছে এই সড়কটি। কিন্তু শহরের মাঝ দিয়ে অবস্থিত এই সড়কটিতে প্রতিনিয়ত
যানজটের কারনে ব্যাঘাত হচ্ছে যাতায়াত ব্যবস্থা। বিকল্প বাইপাস সড়কটি নির্মান করা হলে মানুষের দূর্ভোগ থাকবে না বলে বক্তারা জানান।
অনুষ্ঠানের প্রধান বক্তা উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী বলেন, কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারণে থমকে গেছে বাইপাস সড়ক উন্নয়নের কাজ। একনেক থেকে অর্থ বরাদ্দ করা হলেও সংশ্লিষ্টদের অবহেলার কারনে বাইপাস নির্মানের কাজ বাতিল হলে উলিপুরের জনগণ তা মেনে নিবে না। দ্রুত বাইপাস সড়কের কাজ শুরু করা না হলে এর চেয়েও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে মুঠোফোনে কুড়িগ্রাম সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, উলিপুরের বাইপাস সড়ক নির্মানের বিষয়টি উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নজরে রয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে এবং বাইপাস সড়কের কাজ শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ