1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
‎উলিপুরে ঐতিহ্যবাহী এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার ও সম্মাননা প্রদান - A2Z Barta News
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন  বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারীতে ছিনতাইরের তিন দিনেও গ্রেফতার হয়নি কেউ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারী উপজেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ নেয়নি ওসি রৌমারীতে মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ      উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

‎উলিপুরে ঐতিহ্যবাহী এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার ও সম্মাননা প্রদান

  • প্রকাশকাল মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
oppo_2

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহী এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে।‎
‎বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের জারুল চত্বরে পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন।‎
‎এ সময় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম আখতার আমীনের সভাপতিত্বে শিক্ষার্থী তান‌জিয়া সরদার ও সাব‌রিনা আমি‌নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মো. আব্দুল ওয়াহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, কুড়িগ্রাম টিআইবি সনাক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অতিরিক্ত পরিচালক (অব) কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ী ঢাকা, ও এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পরামর্শক উপ‌দেষ্টা আজাহার আলী মন্ডল, একা‌ডে‌মিক সুপারভাইজার নু‌রে-ই আলম সি‌দ্দ‌িকী প্রমুখ‎।

‎পরে এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ১০৭ কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান এবং আমিন ফরিদা শামীম সোসাইটি (এএফএসএস) কর্তৃক শিক্ষা বৃত্তি তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও অষ্টম শ্রেনীর ১২৫ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ। এসময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Originally posted 2025-12-17 14:27:55.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ