1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে ৭শ ৪৭টি শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা - A2Z Barta News
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি রাজিবপুরে চরাঞ্চলের গরীব দুস্থদের মাঝে বিনামুল্যে উন্নত জাতের রৌমারীতে ভারতীয় ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জেলবন্দি বাংলাদেশি ৭ জেলে উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার রৌমারীতে মিল মালিক সমিতি’র আহ্বায়ক শাহাজালাল রানা সদস্য-সচিব আমিনুল ইসলাম নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত  উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে জরিমানা নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

উলিপুরে ৭শ ৪৭টি শীতার্ত দরিদ্র পরিবারকে শীতবস্ত্র সহায়তা

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে ৭শ ৪৭ দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ও উলিপুর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এ শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবারও তাদের সহযোগিতায় উপজেলার বজরা ইউনিয়নে শীতবস্ত্র বিতরন করা হয়।
গুনাইগাছ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশাসক কে এম মাসুদুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হুমায়ন কবীর, ইউপি সদস্য আব্দুল্যা আল মামুন, সোলায়মান আলী, মতিয়ার রহমান শাহীন, সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগম, সৈয়দা তাহমিনা বেগম, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির উপ-পরিচালক প্রমুখ।
শীতবস্ত্র হিসাবে ৭শ ৪৭টি পরিবারকে ১টি কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মাংকি ক্যাপ, ৪ জোড়া মোজা, ৪টি পেট্রেলিয়াম জেলি বিতরন করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান বলেন, মুসলিম এইড ইউকে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতিকে শীতার্ত মানুষদের সহায়তায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। এই শীতবস্ত্র পেয়ে দরিদ্র শীতার্ত মানুষেরা তীব্র শীত হতে নিজেদের রক্ষা করতে পারবেন।

Originally posted 2025-12-25 15:24:57.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ