1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে জরিমানা - A2Z Barta News
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১ ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় চারটি গরু উদ্ধার রংপুর বিভাগের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত    রৌমারীতে পচা ও নিম্নমানের চাল বিতরণে গুদাম সিলগালা করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে জরিমানা

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে
oppo_2

‎
‎হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
‎কুড়িগ্রামের উলিপুরে মাছ শিকারের কাজে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির উদ্দেশ্যে দোকানে মজুদ রাখার দায়ে মমিনুল ইসলাম (৫২) নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন। এ সময় জব্দ করা নিষিদ্ধ ৫ হাজার মিটারের ১০২টি কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎অভিযুক্ত মমিনুল ইসলাম(৫২) উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার ও পুলিশ দূর্গাপুর বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় মমিনুল ইসলামের দোকান থেকে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা ও কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
‎
‎এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

Originally posted 2025-08-12 16:32:21.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ