1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎ - A2Z Barta News
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম আসরের শুভ উদ্বোধন  বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারীতে ছিনতাইরের তিন দিনেও গ্রেফতার হয়নি কেউ রৌমারীতে অবৈধ ভাবে সরকারী রাস্তার গাছ কর্তনের অভিযোগ রৌমারী উপজেলা তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  রাজিবপুরে বসতবাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনায় অভিযোগ নেয়নি ওসি রৌমারীতে মানসিক ভারসাম্যহীন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ      উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা বিটু গ্রেপ্তার

উলিপুর প্রেসক্লাবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে



হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
‎কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী “উলিপুর প্রেসক্লাব” এর ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‍্যালী, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মাও. মমতাজুল হাসান করিমীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লক্ষণ সেনগুপ্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট মনোরঞ্জন রায়, বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি
ইকবাল হোসেন চাঁদ,
ইতিহাস বিষয়ক লেখক ও গবেষক আবু হেনা মুস্তফা,
সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, কমরেড দেলোওয়ার হোসেন।
‎এসময় আরো বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল আলম বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, মন্জুরুল হান্নান, নুরবক্ত মিঞা, নুরুজ্জামান সরকার, সাংবাদিক জাহিদ হাসান, শিমুল দেব, আবুল কালাম আজাদ, চন্দন কুমার সরকার, রোকনুজ্জামান মানু প্রমুখ।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ ৪১ বছর ধরে উলিপুর প্রেসক্লাব স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আগামীতেও প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। পরে প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করা হয়।

Originally posted 2026-01-08 11:35:10.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ