1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে মাদক পাচারকালে সেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২ - A2Z Barta News
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
‎উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ‎ উলিপুরে মাদক পাচারকালে সেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পন্যসহ আটক -১ রৌমারীতে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মসজিদের দোয়া মাহফিল কুড়িগ্রাম সদর হাসপাতাল এখনো ফ্যাসিষ্ট দোসরদের নিয়ন্ত্রনে ভূরুঙ্গামারীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত উলিপুরে বিএনপি নেতা ফজলুল হক সবু’র ইন্তেকাল  বেনাপোল বন্দরে কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রৌমারী ও চর রাজিবপুর পরিদর্শন করলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা উলিপুরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান উপলক্ষে সমন্বয় সভা

উলিপুরে মাদক পাচারকালে সেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২

  • প্রকাশকাল মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে


হাফিজুর রহমান শাহীন ‎কুড়িগ্রাম : ‎কুড়িগ্রামের উলিপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‎রোববার (১৩ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
‎আটককৃতরা হলেন, উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও কাশিয়াগাড়ি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম। অপর মাদক কারবারি ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম।
‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীরের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আটক করে। তল্লাশিতে ১২৮ পিস ইয়াবা, ৪ হাজার নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
‎কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহারিয়ার আহাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক ও চঁাদাবাজি বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। #

Originally posted 2025-07-14 12:57:59.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ