1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার - A2Z Barta News
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা জানালায় প্রতিবেশীকে ‘কলের মিস্ত্রি’ পরিচয় দেন অভিযুক্ত অন্তর, সন্দেহ হওয়ায় আটকানো হয় দরজা রৌমারীতে ১০৩ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রাকিব হাসান আটক উলিপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন রৌমারীতে জমি জমা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২ ১৯ জুলাই /২৪ ঢাকার রাজপথে শহীদ হন উলিপুরের রায়হানুল রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান্দার আলী উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন    রৌমারীতে জামায়াত কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ,

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮৩ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ইকবাল হাসান প্রথম আলোকে বলেন, লাশ দুটো ময়নাতদন্তের জন্য কবর থেকে উঠাতে গিয়ে উভয় পরিবারসহ গ্রামবাসীদের আপত্তির মুখে পড়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে বুঝিয়ে কোনো সুফল আসে না। তাঁরা কেউ লাশ উঠাতে রাজি হননি। একপর্যায়ে সেখান থেকে চলে আসা হয়। লাশের ময়নাতদন্ত করা না গেলে হত্যা মামলার ভবিষ্যৎ কী হবে, বলা যাচ্ছে না।

মামলার এজাহারে বলা হয়, আন্দোলনকারী সুরুজকে এলোপাতাড়িভাবে মারপিট ও কুপিয়ে হত্যা করা হয়েছে এবং আশরাফুলকে শরীরের বিভিন্ন স্থানে গুলি করে হত্যা করা হয়।

এর আগে সুরুজ আলী নিহত হওয়ার ঘটনায় গত ১৫ আগস্ট রাইসুল হক নামে এক আন্দোলনকারী বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। নিহত সুরুজ সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের শালদহ এলাকার মৃত নওশের আলীর ছেলে। তিনি পেশায় স্বর্ণকার ছিলেন।

আশরাফুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগে গত ২০ আগস্ট তাঁর স্ত্রী লাবণী আক্তার কুষ্টিয়া মডেল থানায় আলাদা একটি হত্যা মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়।

আশরাফুল সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। উভয় মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা–কর্মীদের আসামি করা হয়েছে।

লাবণী আক্তার বলেন, ‘আমি আমার স্বামীর লাশ কবর থেকে উত্তোলন করতে রাজি হইনি। তাতে যদি আসামিরা ছাড়া পেয়ে যায়, তবে যাক। আল্লাহ এর বিচার করবেন।’

কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান প্রথম আলোকে বলেন, লাশ উত্তোলনের ব্যাপারে কিছু বিষয় লক্ষ্য করে ম্যাচ সেন্টিমেন্টকে আমলে নিই। ওই মুহূর্তে কোনো ত্বরিত সিদ্ধান্ত না নিয়ে জেলার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। পরে চলে আসি। তাদের (নিহত ব্যক্তির পরিবার) মূল চাওয়াকে আমলে নিই।’

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহত সুরুজ আলী ওরফে বাবুর (৩২) লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলতে দেয়নি তাঁর পরিবার। একই দিন গুলিবিদ্ধ হয়ে নিহত আশরাফুল ইসলামের (৩৬) লাশও ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে না পেরে ফিরে গেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুষ্টিয়া শহরের মডেল থানার সামনে গত ৫ আগস্ট বিকেলে সুরুজ ও আশরাফুল নিহতের ঘটনায় পৃথক মামলার পর লাশ ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কবর থেকে তাঁদের লাশ উত্তোলন করতে যান। লাশ উত্তোলনে গেলে দুই পরিবারই আপত্তি জানায়। এতে কবর থেকে লাশ উত্তোলন না করেই ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্টরা।

Originally posted 2024-10-09 16:14:14.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ