1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
- A2Z Barta News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার  চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা এরশাদুল ভুইয়া ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক কামরুজ্জামান রৌমারীতে যুব অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

রৌমারীতে ৩৬ হাজার জাল টাকাসহ এক যুবক আটক

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ৩৬ হাজার জাল টাকা সহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে সোনালী ব্যাংক রৌমারী শাখায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় ম্যানেজার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ, ব্যাংক ও স্থানীয় সুত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা রশিদের মাধ্যমে ক্যাশে জমা দেন। এসময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকাগুলো পরীক্ষার-নিরিক্ষার জন্য মেশিনে দিলে ২৬ টি এক হাজার ও ২০ টি ৫’শ টাকার জালনোট চিহ্নিত হয়। পরে ক্যাশ অফিসার বিষয়টি ম্যানেজার মো. আয়নাল হককে অবগত করেন। পরে ম্যানেজার আয়নাল হক ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতাস ঘটনাস্থলে এসে টাকাসহ রেজাউলকে থানায় নিয়ে যান। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহাআলমের ছেলে। রৌমারী সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আয়নাল হক জানান, জাল টাকার নোট গুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির নামে টিটি করছিলেন। পরে জালনোট চিহ্নিত হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, এঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ