1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি'র নেতা আব্দুর রাজ্জাক - A2Z Barta News
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
 মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক “শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ                                                                                  কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত             

মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: মহান মে দিবসের শুভেচ্ছা পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সকল শ্রমিকদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, কাজে ঘেমে-নেয়ে একাকার শ্রমিকেরা। এ কাজের মজুরি দিয়েই চলে তাদের সংসার। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়ে যাওয়া কাজ বিরতিহীনভাবে চলে সন্ধ্যা পর্যন্ত। তাদের অনেকেই মে দিবসের তাৎপর্য জানেন না। শুধু জানেন, তাদের ন্যায্য মজুরির দাবি এখনও উপেক্ষিত, এখনো তাদের বিরাট অংশ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। শুক্রবার পহেলা মে; মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় এ মে দিবস। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন।ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়। মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। কিন্তু এখনো তপ্ত রোদ উপেক্ষা করে পেশির দাপটে রক্ত পানি করে যে জীবন যোদ্ধা শ্রমিক, যাদের শ্রমে ঘামে গড়ে ওঠে সভ্যতা, আমাদের যাপিত জীবনের আশ্রয়; সেই শ্রমিকের গড়া সেই অট্টালিকায় থেকেও তাদের কথা ভাবার সময় মেলে না কারো। নাগরিক দুর্ভোগ লাঘবে নিরন্তর খেটে যাওয়া মানুষগুলো উপেক্ষিত থাকবে, এটাই যেন তাদের নিয়তি। একই টুকরি, একই শ্রম, একই কষ্ট। তবুও মজুরির বেলায় লিঙ্গভেদ আর বৈষম্য। যা আজও পোড়ায় মানুষের হৃদয়। মে দিবস প্রতিষ্ঠার ১৩৮ বছরেরও বেশি সময় পরে শ্রম মজুরি, কর্মঘণ্টা ও শোভন কর্মের জন্য আন্দোলন-সংগ্রাম করতে হচ্ছে। একই সঙ্গে মালিকদেরও শ্রমিকদের প্রতি আস্থা রাখার ফলে শিল্প বিকাশ ও শ্রমিকদের উন্নয়ন সম্ভব বলেই আমি মনে করছি। আসুন আজ আমরা শপথ নেই শ্রমিক-মালিক গড়বো দেশ, আরো সামনে এগিয়ে যাক বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ