
হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পোদ্দারের মোড় এলাকায় ২ কিলোমিটার খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম আরিফ। খাল খননের ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯শ ৯৫ টাকা।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস.এম মেহেদী হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহবায়ক একরামুল সরকার বাবু, সদস্য সচিব সামিউল ইসলাম শামিম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনী আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল জলিল প্রমুখ।
এ সময় তারা বলেন, খাল পুনঃ খননের কারনে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে আসবে এবং কৃষিকাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে। স্থানীয় বাসিন্দারা এ প্রকল্পটিকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন।#
Leave a Reply