1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার - A2Z Barta News
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উলিপুরে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিমিয় সভায় -আব্দুল খালেক রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১ ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময় বেনাপোলে সেক্টর কমান্ডার পর্যায়ে বিজিবি – বিএসএফ সমন্বয় সভা অনুষ্ঠিত রৌমারীতে বিজিবি কর্তৃক ভারতীয় চারটি গরু উদ্ধার রংপুর বিভাগের গুণী প্রধান শিক্ষক নির্বাচিত হলেন উলিপুরের মাহবুবার রহমান বেনাপোল সীমান্তে ৮ লক্ষ ৯০ হাজার টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ রৌমারী মডেল প্রেসক্লাবের শুভ উদ্বোধন রৌমারীতে বিজিবি কর্তৃক জনসচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত   

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশকাল শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৬৬ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামীয় ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় এজাহার নামীয় দুই আসামীকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- গুনাইগাছ ইউনিয়ন যুবলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান সাজু (৪৫) ও যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান খোকন (৩৫)। সাজু ওই ইউনিয়নের নাগদাহ এলাকার আব্দুল মজিদের ছেলে ও খোকন কাঠালবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে।

শনিবার(২৩ নভেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Originally posted 2024-11-23 12:06:02.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ