1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১ - A2Z Barta News
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন নুর আলম খাঁন হিরো উলিপুরে লিভার ক্যান্সারে আক্রান্ত ইউনুসকে বাচাতে ছয় বোনের আকুতি এবার আ. লীগসহ ১৪ দলের নামে ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ উলিপুরে ব্রিজ দেবে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ উলিপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন নাজিম উদ্দিন আকন্দ বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুল আজিজ রৌমারী উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুর রাজ্জাক চরশৌমারী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু

বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও ৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ১

  • প্রকাশকাল শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন আসামীসহ ০৩ কেজি গাঁজা, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, চাদর, মলম, ঔষধ, বাইসাইকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ধান্যখোলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১ জন আসামীসহ সর্বমোট ৬,৩৯,৭৫১/-(ছয় লক্ষ উনচল্লিশ হাজার সাতশত একান্ন) টাকা মূল্যের ০৩ কেজি গাঁজা, বিদেশী মদ, নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ী, চাদর, মলম, ঔষধ, বাইসাইকেল এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটক কৃত আসামী মোঃ আসাদুর রহমান (৪০) পিতাঃ মোঃ অলিআর রহমান গ্রাম- সরবান্দে থানা- বেনাপোল পোর্ট জেলা- যশোর।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Originally posted 2025-01-13 13:46:50.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ