1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বিএনপির নাম ব্যবহার করে নবীন দল কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে পদ বানিজ্যের অভিযোগ - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে দ্রুত বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতা গ্রেফতার রৌমারীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন    রৌমারীতে জামায়াত কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ‎উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ‎ প্রতিহিংসা নয় আসুন সবাই বিএনপির বার্তা জনগণের মাঝে পৌঁছে দিয়-মোঃ রায়হনুল ইসলাম রাজু  উলিপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত রৌমারীতে খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় মসজিদে দোয়া মাহফিল উলিপুরে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে হবে         -উলিপুরে আমির খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির নাম ব্যবহার করে নবীন দল কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে পদ বানিজ্যের অভিযোগ

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

বিএনপির নাম ব্যবহার করে নবীন দল কেন্দ্রীয় কমিটির সভাপতির বিরুদ্ধে পদ বানিজ্যের অভিযোগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদের বিরুদ্ধে দলের পদ বানিজ্যসহ নানা ধরণের অভিযোগ উঠেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেস ক্লাবে মোঃ রুবেল মিয়া নামের এক ব্যাক্তি ও তাঁর পরিবার সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। ভুক্তভোগী রুবেল মিয়া পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের এংরাজ মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুবেল মিয়া অভিযোগ করে বলেন, নবীন দলের সভাপতি হুমায়ুন আহমেদের বাড়ি ও আমার বাড়ি একই এলাকায়। ফলে তাঁর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই সুবাদে হুমায়ুন আহমেদ ২০১১ সালে ব্যাবসা করার কথা বলে আমার কাছ থেকে ৫ লাখ টাকা নেন। ওই ব্যাবসা থেকে লাভের অংশ আমাকে দেবেন-এই আশ্বাস দিয়েছিলেন।

২০১২ সালে নবীনদলের রেজিস্ট্রেশন করার কথা বলে আমার কাছ থেকে তিনি আবারও ৫ লাখ টাকা নেন। পরবর্তীতে আমাকে নবীন দলের ঢাকা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদ দেবেন-এই কথা বলে আরও ৫ লাখ টাকা নেন। এছাড়াও বিভিন্ন কারন দেখিয়ে আমার কাছ থেকে তিনি আরও দুই লাখ টাকা হাতিয়ে নেন।

রুবেল মিয়া আরও বলেন, আমার কাছ থেকে কয়েক দফায় ১৭ লাখ টাকা নেওয়া হলেও আমাকে ব্যাবসার লাভ ও দলীয় পদ-পদবী কিছুই দেওয়া হয়নি। ব্যাবসার লাভ ও দলীয় পদ-পদবী না পাওয়ায় টাকা ফেরত চাইলে আমার বিরুদ্ধে তার বড় ভাই ড্রাইভার আরমান আলীর মেয়ে তাজরীন আক্তার আন্নামনি কে দিয়ে মিথ্যা অপহরন মামলা দেওয়া হয়। ওই মামলায় আমি এক বছর জেল খেটেছি।

সপ্তাহখানেক আগে জেল থেকে জামিনে বেরিয়ে পুনরায় টাকা ফেরৎ চাওয়ায় হুমায়ুন আহমেদ আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি বিএনপির নেতৃবৃন্দের কাছে ১৭ লাখ টাকা ফেরতসহ প্রতারক হুমায়ুন আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Originally posted 2025-02-11 01:11:17.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ