1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোল সীমান্তে ট্যাপেন্ডোল ট্যাবলেটসহ ৫ লক্ষ টাকার পন্য আটক - A2Z Barta News
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বেনাপোল সীমান্তে ট্যাপেন্ডোল ট্যাবলেটসহ ৫ লক্ষ টাকার পন্য আটক

  • প্রকাশকাল বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় গাঁজা, বিদেশী মদ, ট্যাপেন্ডোল ট্যাবলেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, যৌন উত্তেজক স্প্রে এবং কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক, মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বোনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে *সর্বমোট ৫,১৩,১৭০/- (পাঁচ লক্ষ তেরো হাজার একশত সত্তর) টাকা মূল্যের ভারতীয় গাঁজা, বিদেশী মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট, শাড়ী, কম্বল, বিভিন্ন প্রকার চকলেট, যৌন উত্তেজক স্প্রে এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Originally posted 2025-02-13 14:41:30.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ