
রৌমারীতে জামায়াত কর্মী পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ
রৌমারী (কুড়িগ্রাম), ১৭ জুন:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নিজেকে জামায়াত কর্মী পরিচয় দিয়ে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি চাতলাকান্দা গ্রামের বাসিন্দা আজিজুল হাকিম (৩০), পিতা খায়র আলী। ভুক্তভোগী আমিনুল ইসলাম, চর বোয়ালমারী গ্রামের বাসিন্দা, অভিযোগ করেন—আজিজুল তার কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
ঘটনাটি ঘটে ১৭ই জুন, রাত আনুমানিক ৮টার দিকে। আমিনুল ইসলামের ভাষ্য মতে, আজিজুল হাকিম নিজেকে জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন।
এছাড়াও অভিযোগ রয়েছে, আজিজুল হাকিম কখনো নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে এবং কখনো বলেন তার চাচা নাকি ডিবি পুলিশের কর্মকর্তা—এইসব কথা বলে স্থানীয়দের মাঝে প্রভাব বিস্তার ও হুমকি দিয়ে থাকেন। অভিযোগ অনুযায়ী, তিনি ০১৩২৯৬৬৭০৮০ নম্বর থেকে ফোন করে লোকজনকে হুমকি দেন।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আজিজুল হাকিমের বিরুদ্ধে এমন কার্যকলাপ নতুন নয়; এর আগেও বিভিন্ন মানুষ তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেছেন। তবে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ ও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Originally posted 2025-07-16 04:59:03.
Leave a Reply