1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            - A2Z Barta News
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
“শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ                                                                                  কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত              কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার           

  • প্রকাশকাল শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

 

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি আরিফুল ইসলাম আকাশ (২৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর থানার এএসআই সুমন মিয়া অভিযান চালিয়ে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় বুধবার দুপুরে আরিফুল ইসলাম আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফুল ইসলাম আকাশ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পৌরসভার সরদারপাড়া এলাকার কায়সার আলীর ছেলে বলে জানা গেছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Originally posted 2025-02-05 15:41:25.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ