1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার - A2Z Barta News
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

  • প্রকাশকাল রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার(১১জানুয়ারি) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার সংলগ্ন একটি বসতবাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ময়ূরটি উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি প্রথম দেখা যায়। পরে কয়েকজন সেটিকে ধরার চেষ্টা করলে ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকে পড়ে ময়ূরটি আহত হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে তার বাড়িতে রাখেন।
এলাকাবাসীর দাবি, উদ্ধার করা ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ময়ূরটি নিজেদের হেফাজতে নেন।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, ময়ূরটির বাম পায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, উন্নত চিকিৎসা ও সুরক্ষার লক্ষ্যে ময়ূরটিকে রংপুর বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ