1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে সংলাপ - A2Z Barta News
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার  চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা এরশাদুল ভুইয়া ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক কামরুজ্জামান রৌমারীতে যুব অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু

উলিপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে সংলাপ

  • প্রকাশকাল মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে
oppo_2

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করনের এক দফা দাবীতে সংলাপ অনুষ্ঠিত। শনিবার (২৬ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়াম হলে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আয়োজনে উপজেলার ১শ ২৫টি স্কুল-কলেজ-মাদ্রাসার প্রতিনিধিরা সংলাপে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে শিক্ষক নেতা সোলায়মান আলী সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহসানুল করিম প্রিন্সের সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সাবেক বিচারক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি আজিজুর রহমান দুলু, উপজেলা শাখার নেতা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওবায়দুর রহমান বুলবুল, নাগেশ^রী ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম রসুল রাজা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, ধরনীবাড়ী লতিফ রাজিয়া মাদ্রাসার অধ্যক্ষ এটিএম বরকত উল্যা, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস কবির রানু, পাঁচপীর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শামীম আখতার আমীন, গুনাইগাছ কলেজের জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মোস্তফা প্রমুখ।
বক্তারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের নামের আগে বে-শব্দটি চিরতরে বিদায় দেয়ার জোর দাবী জানান। তারা বলেন, যে সমাজ ও দেশে শিক্ষকরা অবহেলিত সে দেশ কোনো দিনও উন্নতির শিখরে পৌছেতে পারে না। বে-সরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার কথা উল্লেখ করে তারা বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে সংসার চালানো দায়। সেখানে তাদের ছেলে মেয়েরা কি করে উচ্চ শিক্ষা লাভ করবে। বিভিন্ন সমস্যা তুলে ধরে তারা বলেন এ দেশে সবচেয়ে অবহেলিত হচ্ছে শিক্ষক সমাজ। তাই অনতিবিলম্বে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করন করতে হবে, নইলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুঁলিয়ে আন্দোলনে নামার দাবী তোলা হয় এ সভায়।

Originally posted 2025-04-26 15:01:27.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ