1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে শিয়াল ও কৃষকের মৃত্যু - A2Z Barta News
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে শিয়াল মারতে গিয়ে শিয়াল ও কৃষকের মৃত্যু

  • প্রকাশকাল রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন,কু‌ড়িগ্রাম :
বৈদ্যুতিক ফাঁদ দিয়ে শিয়াল মারতে গিয়ে সেই ফাঁদে ‌বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে আব্দুল হা‌কি‌ম (৬০) না‌মে এক বৃ‌দ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

ঘটনাটি ঘটেছে, বুধবার সকাল সাড়ে আটটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি সন‌্যাসীরতলা এলাকায় । নিহত আব্দুল হা‌কিম উলিপুর পৌর এলাকার নুরুল হ‌কের ছে‌লে।

নিহ‌তের স্বজন ও স্থানীয়রা জানায়গে, আব্দুল হা‌কিম তার বা‌ড়ির পা‌শে আট শতক জ‌মি‌তে পাট চাষ ক‌রেছে।  শিয়া‌লের উপদ্রবে পাট গাছ ভেঙে ফেলে। শিয়া‌লের হাত থে‌কে পাট গাছ রক্ষা কর‌তে কৃষক আব্দুল হাকিম শিয়াল মারতে পাট ক্ষে‌তে বৈদ‌্যু‌তিক ফাঁদ তৈ‌রি ক‌রেন। বুধবার সকা‌লে ‌বিদ‌্যু‌তের সং‌যোগ বি‌চ্ছিন্ন না ক‌রেই পাট ক্ষে‌ত দেখ‌তে গে‌লে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ‌্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মি‌তেই প‌ড়ে থা‌কেন।  সকাল ৯টার দি‌কে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাট‌তে গি‌য়ে তা‌কে জমিতে পড়ে থাক‌তে দে‌খে। পরে তাকে উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে গে‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।#

Originally posted 2025-04-30 11:29:43.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ