1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন - A2Z Barta News
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন

  • প্রকাশকাল শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা এ ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৫শ ৬৫ মেঃ টন ধান ও ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৪শ ৮৯ মেঃ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। এ কার্যক্রম আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবসায়ী আব্দুর রহমানের ৬ মেঃ টন চাল ক্রয় করা হয়।
ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজবাহুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক মোতলেবুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা প্রমুখ।

Originally posted 2025-05-08 12:41:50.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ