1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক সহ আটক-১ - A2Z Barta News
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলন ময়নাতদন্তের জন্য নিহত দুজনের লাশ কবর থেকে তুলতে দেয়নি পরিবার  মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১ রৌমারীতে ক্যাফে  সাজেক ভ্যালি শুভ উদ্বোধন উলিপুরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুকে কেন্দ্র করে ক্লিনিক বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন ‎ রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক “শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে”

বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক সহ আটক-১

  • প্রকাশকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টারঃ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় গাঁজা, ফেন্সিডিল, শাড়ী, কম্বল, স্পোটস জুতা, তৈরি পোশাক এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে আন্দুলিয়া বিওপি, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট্ এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে সর্বমোট ৪,৪৬,৮৯০/-(চার লক্ষ ছেচল্লিশ হাজার আটশত নব্বই) টাকা মূল্যের ভারতীয় গাঁজাসহ ০১ জন আসামী, ফেন্সিডিল মদ, শাড়ী, কম্বল, স্পোটস জুতা, তৈরি পোশাক এবং অন্যান্য কসমেটিক্স সামগ্রী আটক করে।

আটককৃত আসামী-মো: সবুজ মিয়া (৩৮), পিতা-মৃত নয়ন হক, গ্রামঃ বড় কাকুরিয়া, পোষ্ট-হিজলী, থানা-চৌগাছা, জেলাঃ যশোর।

বিজিবি অধিনায়ক আরো জানান, চোরাকারবারী কর্তৃক মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

উল্লেখ্য, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে দেশের তরুন/যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগ এবং বিজিবি’র দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানায়। এছাড়াও ভবিষ্যতে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Originally posted 2025-01-19 16:20:32.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ