1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত - A2Z Barta News
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
 মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক “শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ                                                                                  কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত             

রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীতে ৪ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর রবিবার বিকেলে রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়নের ফলুয়াচর যুব সমাজের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক হাশেম মাস্টারের সভাপতিত্বে রৌমারী নৌ বন্দর নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলার কার্যক্রম শুরু করা হয়েছে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, সার্বিক পৃষ্ঠপোষকতা তত্ত্বাবধানে রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, এসময় আরো উপস্থিত ছিলেন বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কাজিম উদ্দিন, বন্দবেড় ইউনিয়ন বিএনপি’র সদস্য-সচিব আব্দুল আজিজ, রৌমারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য ওয়ালিত বিন বকুল, বন্দবেড় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইব্রাহিম, যাদুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, বন্দবেড় ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহ জামান, রৌমারী উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।আয়োজক কমিটির সদস্য খলিলুর রহমান,জিয়াউর রহমান ,শাজাহান, , রেজাউল, হাশেম নাজমুল রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা। ফাইনাল খেলার প্রতিযোগিতা মায়ের দোয়া ও শেরে বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতার উভয় নৌকাকে বিজয়ী ঘোষণা করেন, সোনার তরি ৩য় স্হান জয় লাভ করে এবং সৌজন্য মূলক পুরস্কার দেন চাদের আলোকে, রৌমারী উপজেলা নৌ বন্দর নৌকা বাইচ ফাইনাল খেলায় এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে ব্রহ্মপুত্র নদীর তীরে। দীর্ঘদিন পরে তাদের এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন। তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান। কুটির স্কুল এন্ড কলেজের উত্তর-পশ্চিম দিকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়।ফাইনাল খেলায় রৌমারী নৌ বন্দর নৌকা বাইচ প্রতিযোগিতার ১ ম পুরস্কার উভয়কে দেন মহিষ এবং ৩য় পুরস্কার একটি ফ্রিজ। পুরস্কার পেয়ে উভয় নৌকার মালিক খুশি তারা প্রতি বছর নৌকা খেলায় অংশ গ্রহণ করবেন এমন আশ্বাস জানান। এছাড়া রৌমারী নৌ বন্দর নৌকা বাইচ খেলার সুন্দর মনোরম পরিবেশে খেলা হয়েছে। সেই কারণে রৌমারী নৌ বন্দর নৌকা বাইচ আয়োজকদের ধন্যবাদ জানান।

Originally posted 2025-09-20 06:28:41.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ