1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১ - A2Z Barta News
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১

  • প্রকাশকাল শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

রৌমারীতে ফসল পোড়ানো মামলায় গ্রেপ্তার -১

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারীতে জমি দখলের উদ্দেশ্যে পেট্রোল ছিটিয়ে ফসল পোড়ানোর মামলায় প্রধান আসামী সবুর মিয়া (৪৫)কে আটক করেছে পুলিশ। সবুর মিয়া যাদুর চর ইউনিয়নের পূর্বপাড়ার আবুল ফজলের ছেলে।গতকাল বৃহস্পতিবার রৌমারী থানায় বাদি এনামুল হকের দায়েরকৃত পেট্রোলে ফসল পোড়ানোর মামলায় জামিনের আবেদন করলে আদালত ১নং আসামী আব্দুস সবুরের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।সরেজমিনে গিয়ে জানাগেছে, এনামুল গং পৈত্রিক সূত্রে ১৯৬৪ সাল থেকে মোকদ্দমাকৃত যাদুরচর মৌজার জেএল নং-২৬, খতিয়ান নং -৯৯৬, দাগ নং -২২৪৯ এবং জমির পরিমাণ তিন একর ১৫ শতাংশ জমিটি ভোগ দখলে রয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে সবুর গং উক্ত জমিটি নিজেদের বলে দাবি করে। কিন্তু স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সবুর গংকে একাধিকবার বোঝানোর চেষ্টা করে যে এই জমি তাদের নয়। সবুর গং অবশেষে ৫ লক্ষ টাকা দাবি করে এনামুল গং এর কাছে। কিন্তু তারা জমি এবং টাকা দিতে অস্বীকৃতি জানালে পরিকল্পিতভাবে মোকদ্দমার ওই জমিতে থাকা ফসল রাতের আঁধারে পুড়িয়ে দেয়। এব্যাপারে তদন্ত সাপেক্ষে এনামুল গং ৯ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় সবুর গং এর বিরুদ্ধে একটি মামলা দেয়। পরে তারা বৃহস্পতিবার আদালতে জামিন আবেদন করলে উক্ত মামলার প্রধান আসামী সবুর মিয়াকে আদালতে আটক করে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত।রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, পেট্রোল দিয়ে ফসল পোড়ানোর ব্যাপারটি আমরা খুবি গুরুত্ব দিয়ে দেখেছি। ঘটনার সত্যতা পেয়ে মামলাটি রেকর্ড করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ