1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
চিলমারীতে চোরাই মটরসাইকেলসহ ৫জন গ্রেফতার - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি উলিপুরে ভারতীয় আগ্রাসন বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার  চিলমারীতে ঈদের উপহার হিসাবে ১ হাজার শাড়ী-লুঙ্গি বিতারণ করলেন বিএনপি নেতা আবুল হাশের মাস্টার দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা এরশাদুল ভুইয়া ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপি- জামায়াতসহ ৭জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবক কামরুজ্জামান রৌমারীতে যুব অধিকার পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রঞ্জু

চিলমারীতে চোরাই মটরসাইকেলসহ ৫জন গ্রেফতার

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীর কড়াই বরিশাল এলাকায় অভিযান চালিয়ে ৫টি চোরাই মটরসাইকেলসহ ৫জনকে গ্রেফতার করেছে চিলমারী মডেল থানা পুলিশ। গত শুক্রবার গভীর রাতে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকায় চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫টি চোরাই মটরসাইকেল উদ্ধার করা হয়। ৩টি বাজাজ সিটি-১০০, ১টি প্লাটিনা ও ১টি পালসার মটরসাইকেলসহ চোর সন্দেহে ৫জন কে গ্রেফতার করে আসামীদের চিলমারী থানায় নিয়ে আসা হয়। আসামীরা হলেন মিলন (২৬) পিতা- জাহাঙ্গীর, হান্নান (৩২) পিতা- মৃত আব্দুল জব্বার, সাদাকাত হোসেন (৩৫) পিতা- জেলহক, নুরুল হুদা (৩৫) পিতা- মৃত এমদাদুল হক এরা কড়াইবরিশাল এলাকার বাসিন্দা এবং রুবেল (২৭) পিং- জাহানুর রহমান, হক বাজার, নয়াটারী, হারাগাছ, কাউনিয়া এলাকার। চিলমারী থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের পর হতে মটরসাইকেল চুরিসহ অন্যান্য অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিশেষ অভিযানে উপজেলার পাম্পের মোড় হতে রুবেল কে মটরসাইকেল চোর সন্দেহে গ্রেফতারের পর তার তথ্যমতে বিক্রিত চোরাই মটরসাইকেল উদ্ধারে এ অভিযান চালানো হয়েছে। এ ব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে যার নম্বর ০৪ তারিখ: ২৭/০৯/২০২৫।

Originally posted 2025-09-28 11:18:29.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ