1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
ঈদের শুভেচ্ছা জানালেন রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান - A2Z Barta News
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঈদের শুভেচ্ছা জানালেন রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান

  • প্রকাশকাল শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ঈদের শুভেচ্ছা জানালেন রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান

লিটন সরকার রৌমারী (কুড়িগ্ৰাম) প্রতিনিধি: রৌমারী থানার অফিসার ইনচার্জ মো: লুৎফর রহমান। রৌমারী উপজলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় লুৎফর রহমান বলেন,ঈদুল আযহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।দেশ- বিদেশ শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে আসেন আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়স্বজনের সাথে। এ দিন সকল শ্রেণি পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল আযহা শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এই প্রত্যাশা আমি সব সময় করে থাকি। তিনি আর ও বলেন,’হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,ত্যাগ, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক-এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।বিশ্বের সকল মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক ঈদের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি থাকি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি,সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি।রৌমারী থানা পুলিশ রৌমারী উপজেলাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে। তাছাড়া কোরবানির পশু জবাই এবং আবর্জনা তাৎক্ষণিকভাবে অপসারণ করে পরিবেশ দূষণমুক্ত রাখতে রৌমারী বাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Originally posted 2025-06-05 03:31:10.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ