1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস - A2Z Barta News
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার ধ্বংস

  • প্রকাশকাল শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে ৬১৪ বস্তা নকল টিএসপি সার পৌরসভার ময়লা ড্যামপিং স্টেশনের গর্তে পুতে ফেলে ধ্বংস করা হয়েছে ।
উলিপুর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা ইতোপূর্বে মোবাইল কোর্টে জব্দকৃত এসব নকল টিএসপি সার ধ্বংস করার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা পারভীন রিফা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল, সাহেদুর রহমান, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার সিংহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বামীমা আক্তার, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আসিফ শাহরিয়ার।
উল্লেখ্য যে, এর আগে ভ্রাম্যমান আদালত করে উপজেলার থেতরাই ইউনিয়ন বাজার থেকে ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী রওশন আলীর ঘর থেকে ১৩৫ বস্তা, মাহবুবুর রহমান এর ঘর থেকে ১৯৬ বস্তা ও ঐ বাজারের একটি ট্রাক থেকে ২৮৩ বস্তা নকল টিএসপি সার মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়েছিল। এছাড়াও উলিপুর পৌরসভার ব্যাবসায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে বিপুল পরিমান নকল সার ও বীজ মোবাইল কোর্টের মাধ্যমে জব্দ করা হয়। #

 

Originally posted 2025-10-15 13:04:46.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ