1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ‎ - A2Z Barta News
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ উলিপুর থানার ওসি জিল্লুর রহমান ‎

  • প্রকাশকাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে


হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
‎কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান।

‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় ওসি জিল্লুর রহমানের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পুরস্কার তুলে দেয়া হয়।
‎সেপ্টেম্বর/২০২৫ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ অবদান, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার
‎পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান মাসিক সভায় কুড়িগ্রাম জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উষ্কানী, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোন ধরনের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করা হয়।

Originally posted 2025-10-21 13:09:47.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ