1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত - A2Z Barta News
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত উলিপুরে দুই রাজা গ্রেফতার  মানুষ যতবার ভোট দিতে পেরেছে ততবার বিএনপি ক্ষমতায় গেছে -আব্দুল খালেক কুড়িগ্রামে ট্রেন থামিয়ে বিক্ষোভ কর্মসুচি করেছে শিক্ষার্থীরা রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত রৌমারীতে মরহুম  খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসর শুভ উদ্বোধন  পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন শাহ্ আলম ‎হাসিনা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে-উলিপুরে আব্দুল খালেক ‎ উলিপুরে  ত্রাণ সামগ্রী বিতরণে বিএনপি নেতা আব্দুল খালেক  মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে পঞ্চম শ্রেনী‌র শিক্ষার্থীর মৃত‌্যু

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

  • প্রকাশকাল সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

রৌমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ডের গণশুনানি অনুষ্ঠিত

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:   কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদের বাম তীরে ভাঙ্গন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্প ও প্রস্তাবিত নতুন প্রকল্প নিয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ) বেলা ১১ টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফলুয়ারচর নৌকা ঘাট এলাকায় এ গণশুনানির আয়োজন করা হয়।উক্ত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সার্কেল অফিস রংপুর। এসময় উপস্থিত ছিলেন মোঃ রাকিবুল হাসান নির্বাহী প্রকৌশলী কুড়িগ্রাম, উপবিভাগীয় প্রকৌশলী আ: কাদের, উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, রৌমারী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু,উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, সাঈদ খান, সোহেল রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো,সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রৌমারী উপজেলা সাজিদুল ইসলাম সবুজ,শিক্ষক আমিনুল ইসলাম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী এলাকাবাসী।গণশুনানিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা চলমান ও পরিকল্পিত প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং স্থানীয়দের মতামত গ্রহণ করেন। বক্তারা ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।স্থানীয় বাসিন্দারা তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। প্রধান অতিথি আহসান হাবিব আশ্বস্ত করেন যে, সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়েও বিশেষ নজর দেওয়া হবে।উল্লেখ্য, ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের ফলে প্রতিবছর রৌমারী উপজেলাসহ কুড়িগ্রাম জেলার অনেক পরিবার তাদের বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। তাই, এ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

Originally posted 2025-02-03 12:26:48.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ