1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে খালেদা জিয়াকে গালিগালাজ করে যুবদল নেতাকে মারধরের মামলায়, গ্রেপ্তার ১ - A2Z Barta News
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন উলিপুরে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু ‎ উলিপুরে ট্রাক্টরের ফালায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উলিপুরে স্পিরিট প্রকল্পের অবহিতকরণ সভা উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায়  আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার উলিপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১ ‎ রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ

উলিপুরে খালেদা জিয়াকে গালিগালাজ করে যুবদল নেতাকে মারধরের মামলায়, গ্রেপ্তার ১

  • প্রকাশকাল সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
কুড়িগ্রামের উলিপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গালিগালাজ ও যুবদল নেতাকে মারধরের মামলায় এক আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে।
গ্রেপ্তার আনিছুর রহমান(২৫) দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা ও গোড়াই সরকারপাড়া গ্রামের জান্নাত আলীর ছেলে।
জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মন্জুরুল ইসলাম(৪৫) গত ২০১৭ সালের ১ জানুয়ারি পাঁচপীর বাজার থেকে নিজ বাড়ীতে যাওয়ার পথে পাঁচপীর বাজার সংলগ্ন ৫’শ গজ উত্তরে বটগাছের নীচে পৌঁছায় যুবদল নেতা মন্জুরুল ইসলাম। এসময় আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ কয়েকজন বেগম খালেদা জিয়া সর্ম্পকে বাজে মন্তব্য করাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। যুবদল নেতা মন্জুরুল প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিতভাবে আওয়ামীলীগ নেতা আনিছুর রহমানসহ তার সংগীয়রা ধারালো ছোড়া, লাঠি, লোহার রড দিয়ে যুবদল নেতাকে মারপিট করে জখম করে এবং সাথে থাকা ব্যবসার ৭৫ হাজার ৫’শ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় গত ৮ অক্টোবর যুবদল নেতা মন্জুরুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে উলিপুর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার(১০ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম খন্দকার মুহিব্বুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Originally posted 2024-10-10 17:07:06.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ