1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে উপজেলা ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার - A2Z Barta News
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন উলিপুরে গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু ‎ উলিপুরে ট্রাক্টরের ফালায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উলিপুরে স্পিরিট প্রকল্পের অবহিতকরণ সভা উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায়  আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার উলিপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১ ‎ রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ

উলিপুরে উপজেলা ওলামা লীগ সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে

 

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উপজেলা ওলামা লীগ সভাপতি শফিকুর রহমান(৫৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশের বিশেষ অভিযানে উলিপুর বহুমুখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি এবং উলিপুর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিনের বিশেষ সুবিধাভোগী বলে জানা গেছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, শফিকুর রহমানকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

 

Originally posted 2025-02-13 15:27:33.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ