1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আ'লীগ নেতা গ্রেপ্তার - A2Z Barta News
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উলিপুরে স্পিরিট প্রকল্পের অবহিতকরণ সভা উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায়  আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার উলিপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১ ‎ রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ রৌমারীতে ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিনের জন্মদিন পালন রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আ’লীগ নেতা গ্রেপ্তার

  • প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২১৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় উলিপর পৌর আওয়ামীলীগের সদস্য ও ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম(৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের দত্ত সুপার মার্কেটের সামন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের তুলে নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় আ’লীগ নেতা তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

Originally posted 2025-02-26 12:12:32.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ