1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
ব্রক্ষপুত্র ফিলিং স্টেশনের পক্ষে থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম      - A2Z Barta News
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে রামিসা ধর্ষণের রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার সস্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১১ম আসরের ফাইনাল খেলা অনুষ্ঠিত উলিপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উলিপুরে স্পিরিট প্রকল্পের অবহিতকরণ সভা উলিপুরে ফ্যাসিস্ট ইউপি চেয়ারম্যান ও লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন কুড়িগ্রামে ছাত্র হত্যাসহ তিন মামলায়  আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার উলিপুরে মোটরসাইকেল ও অটোরিক্সার সংঘর্ষে নিহত ১ ‎ রৌমারীতে বিদ্যুতের কাঠের খুটি চুরি করে বিক্রির অভিযোগ রৌমারীতে ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিনের জন্মদিন পালন রৌমারীতে ২২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 

ব্রক্ষপুত্র ফিলিং স্টেশনের পক্ষে থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম     

  • প্রকাশকাল বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ব্রক্ষপুত্র ফিলিং স্টেশনের পক্ষে থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা’র শুভেচ্ছা জানিয়েছেন আবুল হাশেম                         লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দেশবাসীসহ রৌমারী উপজেলার সর্বস্তরের সকলকে পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন রৌমারী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাশেম মাস্টার। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে এক বাণীতে এই শুভেচ্ছা জানান আবুল হাশেম। বাণীতে আবুল হাশেম মাস্টার বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দেশবাসীসহ রৌমারী উপজেলার সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় তাঁরই নিদর্শন স্বরূপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহা’র প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ