1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে - A2Z Barta News
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি রাজিবপুরে চরাঞ্চলের গরীব দুস্থদের মাঝে বিনামুল্যে উন্নত জাতের রৌমারীতে ভারতীয় ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধার অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে জেলবন্দি বাংলাদেশি ৭ জেলে উলিপুরে বিরল প্রজাতির ময়ূর উদ্ধার রৌমারীতে মিল মালিক সমিতি’র আহ্বায়ক শাহাজালাল রানা সদস্য-সচিব আমিনুল ইসলাম নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন উলিপুরে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত  উলিপুরে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির অপরাধে জরিমানা নতুন আশার আলো নিয়ে রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে

  • প্রকাশকাল মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মাফুজল হকের ছেলে আশিক রানা (১৬) কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঐ গ্রামের আখিরুল ইসলাম সহ কয়েক জন ডেকে নিয়ে তাকে শ্বাসরুদ্ধ হত্যাচেষ্টা করে, তখন আশিক রানা চিৎকার করলে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মাফুজল হক বাদী হয়ে রৌমারী থানায় কয়েক জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়ের কাউনিয়ার চর গ্রামের আখিরুল ইসলামের সাথে ,পূর্ব বিরোধ ছিল এরি ধারাবাহিকতায় গত ২৮ জুন সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান আশিক রানা, মাফুজল হক বলেন আমার ছেলে আশিক রানা কে বাড়ি থেকে সু কৌশলে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধকরে হত্যার চেষ্টা করে আশিক রানাভুক্তভোগী পরিবারের আরও দাবি অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা গুম করার প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে । ভুক্তভোগীর ভাই সোহেল রানা বলেন তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এবিষয়ে বিবাদী আখিরুল ইসলামের কাছে মুঠোফোনে জানতে চাইলে সে বলে আমি মেধাবী শিক্ষার্থী এবং আমি প্রবাসে যাবো সেই কারণে আমাকে নিয়ে মিথ্যা ফাসানো হচ্ছে । এবিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ