1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত - A2Z Barta News
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে দিনকাল সাংবাদিক হারুন’র নামে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি দেশবাসীসহ শৌলমারী ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি সদস্য  সাইফুল ইসলাম মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা আবুল হাশেম মাস্টার বিশ্ববাসীসহ উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশিকুল ইসলাম সৈকত কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে শিক্ষার্থী ও এলাকাবাসির মানববন্ধন বিশ্ববাসীসহ উপজেলাবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন আশিকুল ইসলাম সৈকত উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ‎ দেশবাসীসহ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মিনহাজ উদ্দিন রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিলেন তারেক রহমান দেশবাসীসহ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কামরুজ্জামান বাবু

উলিপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • প্রকাশকাল সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রাম প্রতিনিধিঃ
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উলিপুরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলিপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা মো. লোকমান হোসেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।
সভায় বক্তব্য দেন পল্লী উন্নয়ন সমিতির সদস্য মিনা রানী, উলিপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা। বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ