1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
শার্শা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত - A2Z Barta News
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
চর শৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ- উল আযহার অগ্রীম শুভেচ্ছা সবুজ আহমেদ   চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদ- উল আযহার অগ্রীম শুভেচ্ছা সবুজ আহমেদ রৌমারীতে জমি দখল করতে ফসল পুড়ে ভস্মীভূত -গ্রেপ্তার -১ উলিপুরে বিএনপির পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ রৌমারীতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ৩ সাংবাদিকসহ ১৮৯ জনের বিরুদ্ধে ছিনতাই মামলা বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক সহ আটক-১ এনসিপির কেন্দ্রীয় পোস্টে রৌমারীর শাওন ৷ রৌমারীতে যুবদলের পক্ষ থেকে গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতারণ ত্যাগীদের মূল্যায়ন না করার অভিযোগ উলিপুরে উপজেলা ও পৌর বিএনপির চার নেতার পতদ্যাগ রৌমারীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা অনুষ্ঠিত

শার্শা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আজ বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশকাল বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টরঃ আজ ১৫ অক্টোবর ২০২৪ তারিখ শার্শা উপজেলা প্রশাসন, বেনাপোল পৌরসভা ও ঢাকা আহছানিয়া মিশনের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা তত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা তত্ত্বরে এসে শেষ হয়। এবারের হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল বিষয় ছিল Why are clean hands still important? (কেনো এখনো হাত ধোয়া গুরুত্বপূর্ণ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা নির্বাহী অফিসার, শার্শা, যশোর।

র‌্যালি শেষে উপজেলা তত্ত্বরে হাত ধোয়া প্রদর্শন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নিজে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতধোয়া প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।

হাত ধোয়া প্রদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র শার্শা উপজেলা শাখার আহবায়ক আলহাজ্জ খায়রুজ্জামান মধু উপস্থিত থেকে হাত ধোয়ার গুরুত্বের উপর বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বেনাপোল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসাইন প্রমুখ। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, আজকে যে হাত ধোয়ার কৌশলগুলো চমৎকার ভাবে শিখানো হলো এগুলো পারিবারিক পর্যায়ে অনুশীলন করলে আমাদের অনেক রোগ ব্যাধীই হ্রাস পাবে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতার জন্য তিনি ঢাকা আহছানিয়া মিশনকে ধন্যবাদ জানান।

Originally posted 2024-10-15 10:45:20.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ