1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল -উলিপুরে পথ সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন - A2Z Barta News
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন নুর আলম খাঁন হিরো উলিপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন নাজিম উদ্দিন আকন্দ বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুল আজিজ রৌমারী উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুর রাজ্জাক চরশৌমারী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারী রৌমারী বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আজিজুর রহমান উলিপুরে  সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল -উলিপুরে পথ সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন

  • প্রকাশকাল শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ
গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে জগদ্দল পাথরের মত চেপে বসেছিল। গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু মানুষের কোন স্বাধীনতা ছিল না। এই সময় বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোন কার্যকারীতা ছিল না। এ দেশে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের কোন ভোটাধিকার ছিল না। কুড়িগ্রামের উলিপুরে পথসভায় কথা গুলো বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উলিপুর  উপজেলা বিএনপির কার্যালয় চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন। পথ সভা শেষে পৌর সদরে জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, উলিপুর উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ্জাকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল,ময়াল মঈন প্রমুখ।
নয়ন আরও বলেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে ছিলেন না কিন্তু আমাদের রক্ষার জন্য দুরন্তর পথ সংগ্রাম চালিয়ে গেছেন। সারাদেশে এই ১৬ বছরের বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান। শেষে তিনি বলেন, তারেক রহমানের নিদের্শ দলের কোন নেতা-কর্মী বিশৃঙ্খলা অনিয়ম ও জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়ালে দল তাদেরকে ক্ষমা করবে না সে যত বড়ই নেতা হোক। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিষ্টের দোষররা যাতে দলের আশ্রয় প্রশ্রয় না পান এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।

Originally posted 2024-10-19 13:17:34.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ