1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
উলিপুরে মোটরসাইকেলে শোডাউনের মাধ্যমে বিএনপি প্রার্থীর প্রচারনা শুরু - A2Z Barta News
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত              কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎ কুড়িগ্রামের চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত উলিপুরে চাচা কর্তৃক কুপিয়ে ভাতিজাকে হত্যা চেষ্টা

উলিপুরে মোটরসাইকেলে শোডাউনের মাধ্যমে বিএনপি প্রার্থীর প্রচারনা শুরু

  • প্রকাশকাল বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

হাফিজুর রহমান শাহীন কুড়িগ্রামঃ ‎কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম নির্বাচনী এলাকায় বিশাল মোটরসাইকেল করে শোডাউনের মাধ্যমে প্রচারনা শুরু করেছেন।

‎বুধবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল ও দূর্গাপুর ইউনিয়ন হয়ে পৌরসভায় হাজার হাজার নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে এ শোডাউন করেন।
‎জানা গেছে, বিএনপির কেন্দ্র থেকে কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জনপ্রিয় বিএনপি নেতা তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষনা করা হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) তিনি নেতা-কর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বুধবার নিজ নির্বাচনী এলাকা উলিপুরে রওনা দেন। তাসভীর উল ইসলাম উলিপুরে পৌছেলে নেতা-কর্মীরা তাকে অভ্যত্থনা জানায়। এ সময় কয়েক হাজার মোটরসাইকেলে নেতা-কর্মীরা শোডাউন করেন। মোটরসাইকেলের বহর নিয়ে নেতা-কর্মীরা সংসদীয় আসনের তবকপুর, বজরা, গুনাইগাছ, থেতরাই, দলদলিয়া, পান্ডুল, দূর্গাপুর, বুড়াবুড়ি, হাতিয়া, ধামশ্রেনী, ধরনীবাড়ী ইউনিয়ন ও পৌরসভায় ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরন করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
‎এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলাম বলেন, আমাকে বিএনপির প্রার্থী ঘোষনা করায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির স্থায়ী কমিটির সকল সদস্যকে ধন্যবাদ জানাই। কুড়িগ্রামের চারটি আসনে যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে সংসদে অনেক বড় ভূমিকা রাখতে পারবো। এই এলাকার নদী ভাঙ্গন ও বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে চেষ্টা করবো। জনগন আমাদের সাথে রয়েছে, আমাদের কোনো ভয় নেই। আসন্ন নির্বাচন যেনো সুষ্ঠভাবে পরিচালনা করতে পারি এজন্য সবাই সহযোগিতা করবেন।

‎মোটর সাইকেল শোডাউনে তাসভীর উল ইসলামের সহধর্মীনি ডা. রেয়ান আনিস, কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকারসহ ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভার বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ