1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
বেনাপোল পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের অগ্রগতি পর্যালোচনা কর্ম শালা আয়োজন - A2Z Barta News
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন নুর আলম খাঁন হিরো রৌমারী উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন নাজিম উদ্দিন আকন্দ বন্দবেড় ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুল আজিজ রৌমারী উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আব্দুর রাজ্জাক চরশৌমারী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারী রৌমারী বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন মোস্তাফিজুর রহমান রন্জু রৌমারীতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণ সংযোগ করলেন আজিজুর রহমান উলিপুরে  সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ওমর ফারুক ইসা 

বেনাপোল পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের অগ্রগতি পর্যালোচনা কর্ম শালা আয়োজন

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ মুরাদ হোসেন,স্টাফ রিপোর্টরঃ আজ ২১ অক্টোবর ২০২৪ তারিখ বেনাপোল পৌরসভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে অগ্রগতি পর্যালোচনা কর্মশালা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা: কাজী নাজিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ইয়াসমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, বেনাপোল পৌরসভা এবং সহকারী কমিশনার-ভূমি, শার্শা, যশোর।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো: মোশারফ হোসেন, শার্শা উপজেলা থেকে বেনাপোল পৌরসভায় নির্ধারীত ৬ জন দায়িত্বশীল কর্মকর্তা এবং পৌরসভার বিভিন্ন বিভাগের দায়িত্বশীলগণ।

কর্মশালায় “ওয়াটার: সাসটেইনেবল আরবান প্রভিশন, বেনাপোল প্রজেক্ট” এর অধীনে ২০২৪ সালে বাস্তবায়িত কার্যক্রমসহ ২০২১ সাল থেকে বাস্তবায়িত সকল কার্যক্রম পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে উপস্থাপন করেন প্রজেক্ট ম্যানেজার মো: ইকবাল হোসাইন।

এরপর তিনি প্রকল্পের মাধ্যমে অর্জিত বিভিন্ন শিখন ও চ্যালেঞ্জসমূহ ব্যাখ্যা করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেনাপোল পৌর এলাকায় বিদ্যমান মারাত্মক আয়রন ও আর্সেনিকের প্রেক্ষিতে ঢাকা আহ্ছানিয়া মিশন বাস্তবায়িত এআইআরপি খুবই কার্যকর একটি পানি প্রযুক্তি।

পৌরসভার বাইরে ইউনিয়ন পরিষদ পর্যায়ে এইআরপি স্থাপন করা যায় কি না তা ভেবে দেখার জন্য মিশন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করেন। সেক্ষেত্রে প্রযুক্তিটি আরো মডিফাই করা হলে প্রয়োজনীয় বিদ্যুৎ বিল ইউপি কর্তৃক বহন করার একটা ব্যবস্থা করা সম্ভব হবে তিনি কর্মশালায় অবহিত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ইয়াসমিন মিশনের এ প্রকল্পটির প্রশংসা করে প্রকল্পের পরবর্তী ফেইজে এআইআরপি সংখ্যা আরো বৃদ্ধি করার সুপারিশ করেন।

Originally posted 2024-10-21 11:12:08.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ