1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
মনোনয়ন পেয়ে চিলমারীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলহাজ্ব আজিজুর রহমান - A2Z Barta News
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
 মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু মহান মে দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র নেতা আব্দুর রাজ্জাক “শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার            রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ        রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ                                                                                  কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন রৌমারীতে জুয়েল রানা নামে এক যুবক নিখোঁজ    রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত             

মনোনয়ন পেয়ে চিলমারীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলহাজ্ব আজিজুর রহমান

  • প্রকাশকাল রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে
1-4064x3048-1-0-{}-0-12#
মনোনয়ন পেয়ে চিলমারীতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আলহাজ্ব আজিজুর রহমান
লিটন সরকার কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, চিলমারী ও চর রাজিবপুর) ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।মনোনয়ন পাওয়ার পর শনিবার (৮ নভেম্বর) তিনি চিলমারী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে চিলমারী মহিলা কলেজ মাঠে আলোচনা সভা ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় আলহাজ্ব আজিজুর রহমান বলেন, আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি কর্তৃক ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অসীম কৃতজ্ঞতা প্রকাশ করছি। একইসঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন, রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু তা যেন প্রতিহিংসায় রূপ না নেয়। আমরা সকল বিভেদ ও হিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। সুমন মঞ্জুর বিএনপির নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে বলেন, ঐক্যই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, সবাই মিলে কাজ করলে আসনটি ধানের শীষের জয়লাভের আসনে পরিণত হবে। নেতাকর্মীরা জানান, দলের মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তারা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এসময় উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান, চিলমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুল বারী, চিলমারী উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হানিফা, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য আবুল কালাম আজাদ, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম খুশি,রৌমারী রৌমারী যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু, রৌমারী উপজেলা যুবদলের সদস্য রোমান, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানাসহ দুই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ