
দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিকান্দার আলী লিটন সরকার রৌমারী (কুড়িগ্ৰাম) প্রতিনিধি: নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ রৌমারী উপজেলা বাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ওয়াড বিএনপি’র সাধারণ সম্পাদক সিকান্দার আলী। রবিবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের কাছে পাঠানো বাণীতে সিকান্দার আলী বলেন, (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীসহ রৌমারী উপজেলা বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।
তিনি আরো বলেন, প্রতিটি উৎসবের অন্তস্থল থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম—গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে। ১৪৩২ বাংলা সনের প্রথমদিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে কায়মনোবাক্যে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।
Originally posted 2025-04-13 15:34:26.
Leave a Reply