1. admin@a2zbartanews.com : admin :
  2. royelnews2@gmail.com : ariful islam : ariful islam
  3. hafizurshahin@gmail.com : Hafizur Islam : Hafizur Islam
  4. litonsorkar1112@gmail.com : Liton Miya : Liton Miya
  5. md.sksamratkhan99@gmail.com : sk samrat : sk samrat
রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি  - A2Z Barta News
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
“শাওন মোস্তফার উত্থান: এনসিপির কেন্দ্রীয় নেতা থেকে রৌমারী নির্বাচনে আলোচনার কেন্দ্রে” রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ি দিবস পালিত রৌমারীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত              কুড়িগ্রাম জেলার, চর- রাজিবপুর, উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‎ কুড়িগ্রামের চর- রাজিবপুর, রৌমারী ও চিলমারী উপজেলার গরীব দুস্থদের মাঝে কোরবানীর গোশতো বিতরন ময়মনসিংহ সোসাইটি যুক্তরাজ্য ৩৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত উলিপুরে চাচা কর্তৃক কুপিয়ে ভাতিজাকে হত্যা চেষ্টা রৌমারীতে মরহুম  খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১০ম আসর শুভ উদ্বোধন    উলিপুরে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি 

  • প্রকাশকাল বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

রৌমারীতে শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিজিবি

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরে ২৪ সেপ্টেম্বর বুধবার বেলা ১২ টার দিকে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক বিএ-৭১০২ লেঃ কর্নেল হাসানুর রহমান, পিএসসি কর্তৃক রৌমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রৌমারী উপজেলার পূজা মন্ডপ সমূহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সময় অধিনায়ক লেফটোল্যান্ড কর্নেল হাসানুর রহমান বলেন, শারদীয় “দূর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য। তিনি আরো জানান, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেনো আনন্দ-উদ্দীপনার মাধ্যমে পূজা উৎসব উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সর্বদা তাদের পাশে আছে। কেউ যেনো অপতৎপরতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আনজু মিয়া, রৌমারী বাজার সার্বজনীন কালী মন্দিরের সভাপতি প্রদীপ শাহা বাবু এবং বিভিন্ন শারদীয় দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটির লোকজন,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দু সম্প্রদায়ের লোকজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Originally posted 2025-09-24 12:45:02.

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ